Mamata Banerjee on DA: এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'আমাদের দুর্ভাগ্য যে এমন একজন মানুষ আমাদের মুখ্যমন্ত্রী।'
তবে, এদিন সাংবাদিক বৈঠকে বকেয়া ডিএ মামলা বিচারাধীন বলে মন্তব্য এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি এটা নিয়ে কোনও উত্তর আপনাদের কাছে দেব না। যা আমি বিধানসভায় বা ওই দিন আপনারা প্রশ্ন করেছিলেন দিয়ে দিয়েছি, বাদবাকিটা বিষয়টা বিচারাধীন, আমি বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্যে যাব না'।
এদিকে, এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'আমাদের দুর্ভাগ্য যে এমন একজন মানুষ আমাদের মুখ্যমন্ত্রী। কোনটা বিচারাধীন, কোনটার শুনানি হয়ে গেছে সেটাও উনি কি বুঝতে পারেন না'।
বকেয়া DA-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে DA-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল, বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। এমনকী, ৩১ মার্চের মধ্যে যে টাকা দেওয়া হয়েছে, তার কমপ্লায়েন্স রিপোর্ট ১৫ মে-র মধ্যে আদালতে জমা দিতে হবে বলে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
এখন প্রশ্ন ৭৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতার কী হবে? এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা, এই নিয়ে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। CAG INDIA থেকে তৈরি করা হবে ৪ সদস্যের এই কমিটি। সেখানে সমস্তটা বিচার করে, তারপর বাকি বকেয়া DA নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকরের দাবিতে রবিবার ফের পথে নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবি দ্রুত না মিটলে, রাজ্য অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, 'সরকার ভুলে যাচ্ছে, সরকারের কর্মচারীদের যদি বঞ্চনা করেন, ১০ থেকে ১২ লক্ষ সরকারি কর্মচারী। তার সাথে পরিবারের সঙ্গে যুক্ত অন্তত ৬ জন। অর্থাৎ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ৬০ থেকে ৭০ লক্ষ ভোট রয়েছে। আপনি ভাববেন না, সরকারি কর্মচারীরা ফেলনা। এই ভোটটা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি সরকার গড়তে পারবেন তো?'
0 মন্তব্যসমূহ